ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

আবারও অস্থির কাঁচা মরিচের বাজার

সপ্তাহের ব্যবধানে সরবরাহ সংকট দেখিয়ে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। পণ্যটি কেজিতে দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত।

সোমবার (১০ জুলাই) হাতিরপুল কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও যে মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি, তা এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৬০ টাকায়। আর ভালো মানের কাঁচা মরিচের দাম ছুঁয়েছে ৪০০ টাকা।

ব্যবসায়ীরা দাবি করছেন আমদানি কম ও মাঝে দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে বাজারে এলসি বন্ধের প্রভাব পড়েছে।

তবে কাঁচা মরিচের বাজার পরিস্থিতি নিয়ে রাজধানীর কয়েকটি কাঁচা বাজার মনিটরিং শেষে দরদাম ঠিক আছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিদফতর।

এদিকে সবজির বাজার ঘুরে দেখা যায়, কেজিতে বিভিন্ন সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। প্রতিটি লাউ ৭০-৮০ টাকায়, শসা দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। কালো গোলবেগুন প্রতিকেজি ১০০ টাকায়। প্রতিকেজি ঢেঁড়শের দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতিকেজি করোলা ১২০ টাকায়।

সবজি বাজারের বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। এতে পাইকারিতেই কেজিতে সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

আবারও অস্থির কাঁচা মরিচের বাজার

আপডেট সময় ০১:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩