ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের জেন-জিদের মন জয়ে মোদির নতুন কৌশল

নেপালের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ চুক্তি করল বাংলাদেশ

হিমালয়ের দেশ নেপালের সঙ্গে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে ২৫ বছর মেয়াদি একটি চুক্তিতে রাজি হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডু ও ঢাকার কর্মকর্তারা দীর্ঘ মেয়াদের এই চুক্তির বিষয়ে একমত জানিয়েছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের এক কর্মকর্তা।

রবিবার (৯ জুলাই) নেপালের গণমাধ্যম দ্যা কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত শুল্ক নির্ধারন না হলেও চুক্তির মেয়াদ নির্ধারণ হয়েছে। এতে করে বাংলাদেশে নেপালের বিদ্যুতের দীর্ঘমেয়াদি বাজার নিশ্চিত হলো।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুল মান ঘিসিং কাঠমান্ডু পোস্টকে জানান, আমরা বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ রপ্তানি চুক্তিতে সই করতে সম্মত হয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ অবশেষে ২৫ বছরের চুক্তিতে সম্মত হয়েছে, যেটি এখনো স্বাক্ষরিত হয়নি। শুল্ক বাদে আমরা অন্য সব বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছি।

প্রতিবেদনে আরও বলা হয়, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ৩১শে মে থেকে ৩রা জুন পর্যন্ত ভারত সফর করেন। এ সময়ে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদে আন্তঃসরকার বিদ্যুৎ বাণিজ্য বিষয়ক যে চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে, বাংলাদেশের সঙ্গেও সেই একই রকম চুক্তি হয়েছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের বিদ্যুৎ বাণিজ্য বিষয়ক পরিচালক প্রবাল অধিকারী জানান, বিদ্যুৎ খাতে অনিশ্চয়তার কথা তুলে ধরে নেপাল বাংলাদেশকে আগেই একটি প্রস্তাব দেয়। তাতে বলা হয়, নেপাল ৫ বছর মেয়াদী চুক্তি পছন্দ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

নেপালের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ চুক্তি করল বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩