ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

পাকিস্তান বধের নায়ক সিকান্দার রাজা খেলবেন রংপুরে

জিম্বাবুয়ে ৬ বছর পর আবারও কোনো আইসিসি ইভেন্টে খেলছে, তাতে তার অবদান অসামান্য। সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের বৈতরণী পার করে সেরা ১২তে খেলছে দলটি, সিকান্দার রাজা হাত এখানেও কম নয়। সেই সিকান্দার রাজার হাত ধরে এবার পাকিস্তানকেও হারিয়েছে আফ্রিকার দলটি। এরপরই জানা গেল, এবারের বিপিএলে খেলবেন তিনি। রংপুর রাইডার্স গত রাতে ঘোষণা দিয়ে জানিয়েছে, এবারের বিপিএলে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার খেলবেন তাদের দলে।

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। দল গুছিয়ে নিচ্ছে আগেভাগেই। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার। জিম্বাবুইয়ান এই ক্রিকেটার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। রাজার যোগদানের খবর গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘জিম্বাবুয়ে থেকে একজন সুপারস্টারের আসছেন। সিকান্দার রাজার নাম ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।’

এর আগে একের পর এক পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল একবারের শিরোপাজয়ী এই দলটি। শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ এবং পেসার হারিস রউফ নিজেদের দলে ভিড়িয়েছিল তারা।

তারও আগে এবারের আসরে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বিপিএলের লোগো উন্মোচন করেছিল সিলেট সিক্সারস। রাজধানীর অভিজাত এক হোটেলে সিলেট দল ঘোষণা করেছে তাদের আইকন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের নাম। সিলেটের আইকন হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

পাকিস্তান বধের নায়ক সিকান্দার রাজা খেলবেন রংপুরে

আপডেট সময় ১০:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২