ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
সেপ্টেম্বরে উদ্বোধন

‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইক ও থ্রি হুইলার চলবে না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সেপ্টেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। এ উড়াল সড়কে মোটরসাইকেল ও থ্রি–হুইলার চলাচল করবে না।

শনিবার (৮ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এ সড়কে মোটরসাইকেল ও থ্রি হুইলার চলাচল বিরত রাখা হবে। এ সড়কে যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখা হবে।’

সেতু বিভাগের তথ্যানুযায়ী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, মহাখালী, তেজগাঁও হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। এর মধ্যে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত ১২ কিলোমিটার সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ

সেপ্টেম্বরে উদ্বোধন

‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইক ও থ্রি হুইলার চলবে না’

আপডেট সময় ০৩:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩