ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

এখনও রাজধানীতে ফিরছে মানুষ

ঈদের এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানী ঢাকায় এখনও ঈদের আমেজ পুরোপুরি কাটেনি। গতকাল পর্যন্তও রাস্তাঘাট স্বাভাবিক সময়ের চেয়ে বেশ ফাঁকা ছিল। যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যাওয়ার পরিচিত সেই দৃশ্য ছিল না।

ঈদের পরদিন থেকেই ঢাকায় মানুষ ফেরা শুরু করলেও গার্মেন্টস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেশ কিছু অফিস এখনও বন্ধ রয়েছে।

রবিবার থেকে এসব অফিস, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে। তাই চলতি সপ্তাহের শেষে এসে ঢাকা ফেরা মানুষের চাপ বেড়েছে।

শুক্রবার (৭ জুলাই) রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার ও কমলাপুর রেল স্টেশন ঘুরে ঘরমুখোদের রাজধানীতে ফিরতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বাস রাজধানীতে আসছে। প্রতিটি বাসের আসন সংখ্যা প্রায় পরিপূর্ণ। অন্যদিকে রেলওয়ে স্টেশনেও ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে।

চট্টগ্রাম থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসে আসা মুসা জানান, বৃহস্পতিবার রাত হলেও চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার বাসগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অন্য বাস কাউন্টারগুলোতেও ভরপুর যাত্রী দেখেছি।

এবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ২৯ জুন। সেই হিসেবে ২৮ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও নির্বাহী আদেশে একদিন আগে ২৭ জুন থেকে ছুটি ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

এখনও রাজধানীতে ফিরছে মানুষ

আপডেট সময় ১১:৫২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩