ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

প্রথম ফ্লাইটে ঢাকায় নামল ৩৩৫ জন হাজি

চাঁদ দেখা সাপেক্ষে গেল ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।

রবিবার (৩ জুলাই) ৩৩৫ জন হাজি নিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম একটি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের অভ্যর্থনা জানান।

বেবিচক কর্মকর্তারা জানান, “বিমানবন্দরে আগে থেকে হাজিদের জন্য নিরাপত্তাসহ প্রস্তুত রাখা হয়েছে সৌদি আরবের জমজম কূপের পানি। দেশে ফেরা হাজিদের মাঝে জমজমের পানি বিতারণ করবেন বিমানসহ সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আগে থেকে বিমানবন্দরে জমজমের পানি মজুদ রাখা হয়।”

বিমানবন্দরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক উইং কমান্ডার মিরান হোসেন গণমধ্যমকে জানান, “রবিবার ৩৩৫ জন হাজি নিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম একটি হাজি বহনকারী ফ্লাইট। বিমানবন্দর থেকে জমজম কূপের পানি সংগ্রহ করতে প্রত্যেক হাজিকে একটি টোকেন দেওয়া হয়েছে। হাজিদের সুবিধার্থে বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেটের সামনেই মজুদ রাখা হয় জমজম কূপের পানি। পানি বিতরণের জন্য রয়েছেন এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিরা।”

ফ্লাইট থেকে নামার পর লাগেজ নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেট দিয়ে বের হওয়ার সময় টোকেন জমা দিয়ে পানি সংগ্রহ করতে পারবেন দেশে ফেরা হাজিরা।

সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হাজি নিয়ে আগামীকাল সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইট অবতরণ করবে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

প্রথম ফ্লাইটে ঢাকায় নামল ৩৩৫ জন হাজি

আপডেট সময় ১০:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩