ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট

পদ্মা সেতুর এক বছরে আয় ৭৯৮ কোটি টাকা

পদ্মা সেতু থেকে এক বছরে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টোল আদায় হয়েছে। যা আজ ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

২৫ জুন ২০২২ থেকে ২৪ জুন রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বমোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে এ সেতু দিয়ে, যা পূর্বানুমানের চেয়েও বেশি।

রোববার, ২৫ জুন রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতুর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানিয়েছেন।

কাদের বলেন, পদ্মা সেতু যাত্রী ও পণ্য পরিবহনে অসামান্য অবদান রেখে চলেছে।

শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের জন্য। জনগণ এর সুফল ভোগ করছে।

তিনি বলেন, পদ্মা সেতুর টোল নিয়ে একটি বিষয় স্পষ্ট করতে চাই। পদ্মা সেতু পারাপারে একমাত্র রাষ্ট্রপতি ছাড়া রাষ্ট্রের সব নাগরিকের টোল প্রদানে বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রীও সেতু পারাপারে টোল প্রদান করেছেন। তিনি উদ্বোধনের দিনেই ৫৯ হাজার ৬০০ টাকা টোল দিয়েছেন।

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা তাদের যানবাহনের বিপরীতে এখন পর্যন্ত ৯১ লাখ ৭০ হাজার টাকা টোল দিয়েছে।

গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

পদ্মা সেতুর এক বছরে আয় ৭৯৮ কোটি টাকা

আপডেট সময় ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩