ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

ঈদযাত্রার ট্রেন চলা শুরু, আজ চলবে ৫৩ জোড়া ট্রেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার ট্রেন চলাচল শুরু হয়েছে আজ শনিবার । সকাল ৬টায় ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হলো। আজ ৫৩ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে।

শনিবার (২৪ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য জানান।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে। কমলাপুর স্টেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা সেনানিবাস স্টেশন থেকে তিনজোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

এর আগে গেল ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।

একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের ফিরতি ট্রেনের টিকিট দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

ঈদযাত্রার ট্রেন চলা শুরু, আজ চলবে ৫৩ জোড়া ট্রেন

আপডেট সময় ১১:১৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩