ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
অবশেষে এসেছে কয়লা

চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

অবশেষে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ইন্দোনেশিয়া থেকে ছাড়ার ১০ দিন পরে কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌছেছে ইন্দোনেশিয়ান জাহাজ এম ভি আথেনা। প্রায় এক মাস বন্ধ থাকার পরে আগামী ২৫শে জুন পুনরায় চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা। কয়লা না থাকায় চলতি মাসের শুরুতে পুরোপুরি বন্ধ হয়ে যায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি।

বালিক পানান গতকাল রাত তিনটায় ইন্দোনেশিয়ান জাহাজ এম ভি আথেনা ৪১ হাজার ২০৭ মেঃটন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে। জাহাজ থেকে কয়লা খালাস করে কেন্দ্রে পৌঁছানো ও বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সর্বোচ্চ ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। সে হিসেবে আগামী রোববার (২৪ জুন) মধ্যরাত থেকেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তবে প্রথমে চালানো হবে একটি ইউনিট। পরবর্তীতে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে যাবে বলে জানিয়েছেন,পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব।

ডলার সংকটে যথাসময়ে কয়লা আমদানি ব্যাহত হওয়ায় গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট। ফলে লোডশেডিং বৃদ্ধি পায়। তখন সরকার জানিয়েছিল, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি ফের চালু হবে। পূর্ণ ক্ষমতায় এটি চালাতে ১১ থেকে ১২ হাজার টন কয়লা লাগে। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

অবশেষে এসেছে কয়লা

চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

আপডেট সময় ০৭:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩