ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ঈদে ১১ দিন বন্ধ মিতালী ও মৈত্রী এক্সপ্রেস

ঈদুল আজহা উপলক্ষে আন্তদেশীয় মিতালী ও মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ রাখতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল শুক্রবার (২৩ জুন) থেকে ১১ দিন এ দুটি ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, আন্তদেশীয় মিতালী ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৪ জুলাই থেকে আন্তদেশীয় ট্রেন দুটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

আন্তদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন শুধু ২৯ জুন বন্ধ থাকবে। ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কয়েকটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে, কোনো আন্তনগর ট্রেন চলাচল করবে না।

ঈদের আগে ২৪ জুন দিনগত রাত ১২টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ঈদে ১১ দিন বন্ধ মিতালী ও মৈত্রী এক্সপ্রেস

আপডেট সময় ১২:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩