ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

কোরবানির পশুর হাট তদারকিতে থাকবে মনিটরিং টিম

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর হাট তদারকি করতে মনিটরিং টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইজারা প্রদানকৃত কোরবানির হাটগুলোর চুক্তিপত্র ও কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ কোন অনিয়ম হচ্ছে কি না- সেসব বিষয় তদারকি করার লক্ষ্যে ১৫ সদস্যের এই মনিটরিং টিম গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন)  ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে।

১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানকে  ১৫ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটির বাকি সদস্য হিসেবে রাখা হয়েছে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশীদ, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকে কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া কমিটির আরও সদস্যের মধ্যে রয়েছেন সংরক্ষিত ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী, সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন আক্তার সাথী,  সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদা আক্তার মিতা, সংরক্ষিত ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকিয়া সুলতানা, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফর রহমান।

ডিএনসিসি সচিব মোহাম্মদ মামুন উল হাসান এই ১৫ সদস্যের কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন। তিনি জানান, “আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সম্ভব্য ১০টি (১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী) পশুর হাট স্থাপন করে ইজারা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। এসব ইজারা প্রদানকৃত হাটগুলোর চুক্তিপত্রের শর্তাবলি, কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ কোন অনিয়ম হচ্ছে কি না, এ বিষয়গুলো সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন এই কমিটি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

কোরবানির পশুর হাট তদারকিতে থাকবে মনিটরিং টিম

আপডেট সময় ১২:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩