ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

প্রস্তুত গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে নজর ক্রেতাদের

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৯ দিন। ঈদকে ঘিরে প্রতি বছরই দৌড়ঝাঁপ করতে হয় পশুর হাটে। রাজধানীতে এবার ১৯ টি পশুর হাট বসছে।

ঈদকে কেন্দ্র করে গাবতলী হাটের প্রস্তুতিও প্রায় শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। টুকটাক শুরু হয়েছে বেচা-কেনা।

হাট পশু নিয়ে আসা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ১০-১৫ দিন আগেই রাজধানী ঢাকাসহ সারা দেশের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো সাজানোর প্রস্তুতি নেন ইজারাদাররা। গাবতলী স্থায়ী পশুর হাটের পাশে অস্থায়ী হাটের প্রস্তুতিও শেষ পর্যায়ে।

সরেজমিনে হাট ঘুরে দেখা গেছে, পশুর হাটের পশুর সেড বিভিন্ন রঙের ত্রিপলে সাজানো হয়েছে। ধোয়ামোছার কাজও চলছে।

হাটে কথা হয় সুখ চাঁন ব্যাপারীর সঙ্গে তিনি বলেন, গরুর সাইজ অনুযায়ী দাম। টুকটাক কেনা-বেচা হচ্ছে। আমি মাত্র চারটা গরু নিয়া এসেছি। সোয়া লাখ থেকে পৌনে দুই লাখের মধ্যে দাম।

সুখ চাঁন বলেন, গত ঈদের বাজারে মাঝারির সাইজের গরুর বেশি চাহিদা ছিল। সেটা এবারও টার্গেট। এবার গরুর দাম পাবেন ব্যাপারিরা, যদি সীমান্তটা ভালোভাবে মনিটরিং করা যায়। কারণ ভারত থেকে গরু আসলে দাম কমে যাবে।

গাবতলীর অস্থায়ী পশুর হাটের ম্যানেজার আবুল হাশেম জানান, ঈদকেন্দ্রিক হাটের প্রস্তুতি শেষ পর্যায়ে। ঈদের এখনও ৯ দিন বাকি। ইতোমধ্যে পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ারের কাজ শেষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

প্রস্তুত গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে নজর ক্রেতাদের

আপডেট সময় ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩