ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

সিলেট-রাজশাহী সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) টানা ভোট গ্রহণ চলবে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ জাতীয় পার্টি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সরকার দল আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। অপরদিকে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোট হলে বিপুল ভোটে লাঙ্গলের জয় হবে বলে আশা বক্ত্য করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ এরই মধ্যে নানান অভিযোগ তুলে নির্বাচন বয়কট ঘোষণা করেছেন। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইভিএম এর তালিকায় প্রতীকসহ এই প্রার্থীর নাম থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

সিলেট-রাজশাহী সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট সময় ১১:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩