সংবাদ শিরোনাম ::
ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’

ঈদুল আজহার ছুটি বাড়ল

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে। এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ জুন আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। এ ছাড়া গতকাল রোববার ঈদ সামনে রেখে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে ঈদে একদিন ছুটি বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অবশ্য তিনি বলেছিলেন, এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এখন মন্ত্রিসভা ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিল।c

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

ঈদুল আজহার ছুটি বাড়ল

আপডেট সময় ০১:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩