ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

গার্ল গাইডস্‌ এসোসিয়েশনের মতবিনিময় সভা

বাংলাদেশ গার্ল গাইডস্‌ এসোসিয়েশনের উদ্যোগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার (১৭ জুন) রাজধানীর বেইলী রোডে গার্ল গাইডস্ এসোসিয়েশনের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে আসা প্রতিনিধিগণ গার্ল গাইডের সকল প্রতিষ্ঠানেই দল খোলার প্রতি আগ্রহ প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস্‌ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  জনাব হাবিবুর রহমান। তিনি বলেন, যে সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইড চালু রয়েছে তার কার্যক্রম আরো জোরদার করা এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডের কার্যক্রম এখনো শুরু হয়নি সেসকল শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডের কার্যক্রম খোলার জন্য সবধরণের সহযোগিতা করা আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে গাইড সদস্য বৃদ্ধির কথা বলেন। এবং মেয়েদের গাইডিং কার্যক্রমের সাথে সম্প্রিক্ততা করে গাইডের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান।

মত বিনিময় সভায়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও গাইডারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গার্ল গাইডস্‌ এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি তানজিনা বিনতে মোশাররফ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

গার্ল গাইডস্‌ এসোসিয়েশনের মতবিনিময় সভা

আপডেট সময় ১২:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩