ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২

বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের প্রিন্ট ও অনলাইন সংবাদপত্র মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনলে আমার কাছে মনে হয় উনি এখন বিশেষজ্ঞ ডাক্তার। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গলা ফাটিয়ে বলেন, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন, জীবন-মরণ সন্নিকটে। তাহলে ডাক্তারদের কথা সঠিক না মির্জা ফখরুল ইসলামের কথা সঠিক? আসলে বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।

মন্ত্রী বলেন, একজন মানুষের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা যায়, সেটার উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথাবার্তা।

তিনি বলেন, তারা বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছেন। এটা খালেদা জিয়ার জন্য চরম অপমানজনক। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই, দয়া করে তার স্বাস্থ্যকে রাজনীতির পণ্য বানাবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা

বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩