ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ঈদের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

এবার ঈদের সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভা কক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় এ কথা জানান  তিনি ।

সেতুমন্ত্রী বলেন, “মোটরসাইকেলের উপদ্রবটা বেশি। মোটরসাইকেলে বেশির ভাগ অ্যাক্সিডেন্ট হয়। বিষয়টা দেখতে হবে। সিগন্যালে যদি এক ঝাক মোটরসাইকেল দেখেন, দেখবেন হেলমেট আছে। আবার যদি এক ঝাক দেখেন হেলমেট নেই তাহলে বুঝবেন, এরা পলিটিক্স করে।”

তিনি আরও বলেন, “পুলিশের যারা আছেন, তাদের অনুরোধ করব, আমি পার্টির সেক্রেটারি, আমি রং সাইড দিয়ে যাচ্ছি? রং সাইড দিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো আপস করবেন না।”

এছাড়া ঈদের সময়ে সব পোশাক কারখানায় যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এসময় বিভিন্ন সেতুতে টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেন মন্ত্রী। সবাই মিলে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানিয়ে মোটরসাইকেলের প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মে মাসেই ২৫ হাজার মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ফিটনেস না থাকার কারণে, যা ঈদেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ঈদের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আপডেট সময় ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩