সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’ চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

আজ ১৭ আসনের মনোনয়ন দাখিলের শেষ দিন

সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের (ঢাকা-১৭) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এই উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার (১৪ জুন) পর্যন্ত মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন গঠিত। আগামী ১৭ জুলাই কাগজের ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে এ আসনে।

২০০৮ সালের নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি নেতা প্রয়াত হান্নান শাহকে হারিয়ে সংসদ সদস্য হয়েছিলেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ। ২০১৪ সালের নির্বাচনে ওই আসনে এরশাদের প্রার্থিতা বাতিল হয়। ওই নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনএফের প্রধান আবুল কালাম আজাদ। ২০১৮ সালের নির্বাচনে চিত্রনায়ক ফারুক বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থকে পরাজিত করে সংসদ সদস্য হয়েছিলেন। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী

আজ ১৭ আসনের মনোনয়ন দাখিলের শেষ দিন

আপডেট সময় ০২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩