সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’ চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

২০ জুলাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন: এলজিইডিমন্ত্রী

আগামী ২০ জুলাই আমিনবাজার ল্যান্ডফিলে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল এর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

এলজিইডিমন্ত্রী বলেন, “দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে সরকার। বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও বর্জ্যকে সম্পদে পরিণত করার চিন্তা থেকে এমন উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২০ জুলাই আমিনবাজার ল্যান্ডফিলে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ”

তিনি আরও বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করছে। প্রকল্প বাস্তবায়নের কাজ করবে চায়না কোম্পানি।”

মন্ত্রী বলেন, “এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ডিএনসিসি ৩০ একর জায়গা দিয়েছে।  দৈনিক ৩ হাজার টন বর্জ্য সরবরাহ করবে।  বর্জ্য সরবরাহ করতে হবে বিনামূল্যে। উৎপাদিত ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ পিডিবি চুক্তি মূল্য অনুযায়ী কিনে নেবে।”

তাজুল ইসলাম  বলেন, “উৎপাদন করতে গিয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে না। উৎপাদনে ডিজেলের চাইতেও খরচ কম হবে।”

তিনি আরও বলেন, “২০২৫ সালের অক্টোবর থেকে উৎপাদনে যেতে পারবে আশা রাখি।” অন্যান্য সিটি করপোরেশনেও প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী

২০ জুলাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন: এলজিইডিমন্ত্রী

আপডেট সময় ০২:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩