ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আমিরাতে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু

সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবার (১৫ জুন) থেকে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু হয়েছে। এদিন  থেকে পরবর্তী তিন মাস এই মধ্যাহ্ন কর্মবিরতি আইন কার্যকর থাকবে জানা গেছে। এই সময় বাইরে কাজ করলে শ্রমিকরা যেমন জরিমানার মুখোমুখি হবেন তেমনি নিয়োজিত প্রতিষ্ঠানকে গুণতে হবে প্রায় ১৫ লাখ টাকার জরিমানা।

জানা যায়, বর্তমানে আমিরাতে এখন ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এ তিনমাস প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। বাইরে কাজে নিয়োজিত শ্রমিক ও এমন প্রতিষ্ঠানগুলোকে এই আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

দেশটির এই মধ্যাহ্ন কর্মবিরতি আইন ভঙ্গ করলে গুনতে হবে বড় ধরনের জরিমানা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০ হাজার দিরহাম পর্যন্ত। যা বাংলাদেশি প্রায় ১৫ লাখ টাকা। আর একজন শ্রমিকের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫ হাজার দিরহাম। নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এই সময়টা সতর্কতার সাথে অতিবাহিত করতে বলা হয়েছ। বিশেষ করে যেনো শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা রাখা হয়।ৎ

উল্লেখ্য, গরমের মৌসুমে দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গত ১৯ বছর ধরে এই আইন কার্যকর রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আমিরাতে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু

আপডেট সময় ১২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩