ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ঢাকা ১৭ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের (ঢাকা-১৭) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ আজ বৃহস্পতিবার (১৫ জুন)। এই আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুসারে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলোর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. মামুনুর রশিদ হার্ডকপিও জমা দিয়ে গেছেন। তিনি বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের মনোনীত।  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন গঠিত। আগামী ১৭ জুলাই কাগজের ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে এ আসনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ঢাকা ১৭ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

আপডেট সময় ১১:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩