ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ভোজ্যতেল কেনার গাইড লাইন তৈরি করতে কমিটি গঠন

চাহিদা অনুযায়ী ভোজ্যতেল কেনার গাইড লাইন তৈরি করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ কমিটি গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে গাইড লাইন প্রস্তুতকরণ সংক্রান্ত কমিটি গঠন করেছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে কমিটির আহ্বায়ক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) সদস্য সচিব করা হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে, ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে ট্যারিফ কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে আন্তর্জাতিক ও দেশীয় অভ্যন্তরীণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পাদন করা যায় কি না তা পর্যালোচনা করা। পর্যালোচনায় পাওয়া ফলাফলের ভিত্তিতে বার্ষিক চাহিদা অনুযায়ী ভোজ্যতেল কেনার গাইড লাইন তৈরি করা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য), ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি, সিপিটিইউর মহাপরিচালক, পরিচালক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে সদস্য করা হয়েছে।

কমিটি ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করবে। কমিটি প্রয়োজন অনুসারে সভা আহ্বান করবে। প্রয়োজনে কমিটিতে আরও সদস্য নেওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ভোজ্যতেল কেনার গাইড লাইন তৈরি করতে কমিটি গঠন

আপডেট সময় ০৪:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩