ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

হজ পালনে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি মারা গেছেন। তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও পরিবেশের কিছুটা ভিন্নতার কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। এমনকি মৃত্যুও হয় অনেকের। চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

হজ অফিস সূত্র জানিয়েছে, চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৭৯ হাজার ৪৪ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।  তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ৯ হাজার ৩৮৬ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

হজ পালনে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩