ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। মানুষ নির্বিঘ্নে উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছে। বরিশালে ৫০ শতাংশের বেশি এবং খুলনায় ৫০ শতাংশের কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। এতে প্রমাণিত হয়েছে বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারীকে শাস্তি দিতে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন কাজ করছে।

মন্ত্রী বলেন, সেখানে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত নগণ্য ঘটনা। সেটির কোনো প্রভাব ভোটে পড়েনি। তবে যারা এটি করেছে, নির্বাচন কমিশন ও প্রশাসন তদন্ত করছে। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। 

বিএনপি ভোট বর্জন করে তাদের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের দলীয় কর্মীদের ভোটে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। কিন্তু দেখা গেছে তাদের দলীয় নেতাকর্মীরা দুটি সিটি কর্পোরেশনের ভোটে প্রার্থী হয়েছে এবং জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ইসলামী আন্দোলন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে—দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু যারা বিজয়ী হয়েছে তারা তাদের চেয়ে প্রায় তিনগুণের কাছাকাছি ভোট পেয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩