ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করলেন বাউচার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ডাচদের রানের লাগাম টেনে রেখে মুগ্ধতা ছড়িয়েছেন টাইগার বোলাররা। বিশেষ করে দলের পেস বোলাররা গুরুত্বপূর্ণ সব উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়েছেন। টাইগার বোলারদের এমন বোলিংয়ের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার।

একই মাঠে তার দলেরও খেলা থাকাতে সোমবার মাঠে বসেই টাইগারদের ম্যাচ দেখেছেন বাউচার। বৃষ্টিতে জয়ের কাছাকাছি গিয়েও ২ পয়েন্ট পাওয়া হয়নি প্রোটিয়াদের। এমন হতাশার মধ্যেও সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে ভোলেননি বাউচার।

মূল পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। আর ম্যাচের আগে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে বাউচার জানালেন, তাদের মানসম্পন্ন ব্যাটার-বোলার আছে। নিজেদের দিনে এক দুইজন খেলোয়াড়ই তাদের জেতাতে পারবে বলে মনে করেন সাবেক আফ্রিকান অধিনায়ক।

বাউচার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান ও বোলার আছে। এরাই আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করলেন বাউচার

আপডেট সময় ০৪:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২