সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’ চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

আজ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিটে যোগ দিতে তিন দিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায়বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটে ঢাকা থেকে জেনেভার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি তার সফরকালীন আবাসস্থলে যাবেন।

তিন দিনের সফরে ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিটে যোগ দেওয়ার পাশাপাশি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠক করবেন তিনি।

পাশপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সফর শেষে আগামী ১৬ জুন রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী

আজ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩