ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অস্ট্রেলিয়ার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৬৯ রান করে অজিরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১২ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে।

৪৪৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিবমন গিল। তবে দলীয় ৪১ রানে ১৯ বলে ১৮ রান করে আউট হন গিল। এরপর ক্রিজে আসেন পূজারা।

পূজারাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রোহিত শর্মা। ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দ্রুতই জোড়া উইকেট হারায় ভারত। ৬০ বলে ৪৩ রান করে রোহিত ও ৪৭ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান পূজারা।

এরপর বিরাট কোহলি ও আজিঙ্কে রাহানে মিলে হাল ধরার চেষ্টা করেন। দু’জই মিলে চতুর্থ উইকেট জুটিতে ৪৬ রান সংগ্রহ করে লড়াইয়ের আভাস দেন। তবে ফের জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। কোহলি ৭৮ বলে ৪৯ ও জাদেজা রানের খাতা না খুলেই ফিরে যান সাজঘরে।

এই দুই ব্যাটারের বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারায় ভারত। রাহানে ১০৮ বলে ৪৬, শার্দুল ঠাকুর শূন্য ও উম্মেশ যাদব ১২ বলে ১ রান করে ফিরে যান।

এরপর দলীয় ২২৪ রানে ৪১ বলে ২৩ রান করে আউট হন শ্রীকর ভারত। শেষ ব্যাটার হিসেবে সিরাজ আউট হলে ২৩৪ রানে অলআউট হয় ভারত। শেষ পর্যন্ত ২০৯ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিওন ৪ টি ও স্কট বোল্যান্ড নেন ৩টি উইকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অস্ট্রেলিয়ার

আপডেট সময় ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩