ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

বরিশাল-খুলনার নির্বাচন সুষ্ঠু হবে: ইসি হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, কেউ ভোটে অনিয়মের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চেয়েও বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন ভালো হবে।

রবিবার (১১ জুন) সকালে আহসান হাবিব খান সাংবাদিকদের এ কথা জানান।

ইসি আহসান হাবিব খান বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী বিধি-বিধান প্রতিপালনে নির্বাচন কমিশনের অবস্থান কঠোর ছিল। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা সুতীক্ষ্ণ নজর রাখি; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি।

আহসান হাবিব খান বলেন, আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি এবং নির্বাচনী প্রচারণায় অনিয়ম এবং বিশৃঙ্খলা করলে কোনো ধরনের ছাড় দেইনি। বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য চেকপোস্ট করা হয়েছে। বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন গাজীপুরের নির্বাচনের চেয়ে ভালো হবে বলে বিশ্বাস করি।

দুই সিটি করপোরেশনে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে শনিবার মধ্যরাতে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বরিশাল ও খুলনায় মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বরিশাল-খুলনার নির্বাচন সুষ্ঠু হবে: ইসি হাবিব

আপডেট সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩