ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

মোদিকে-হাসিনাকে আম পাঠাচ্ছেন,মমতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে আম উপহার পাঠাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেই নয়, রাজনৈতিক মতবিরোধ, তিক্ততা ভুলে নিজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠাচ্ছেন মমতা।

এছাড়াও তৃণমূল প্রধানের কাছ থেকে আম উপহার যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ভারতীয় কংগ্ৰেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্র জানায়, আম পাঠানোর বিষয় মমতার দপ্তর দূতাবাসে যোগাযোগ করেছে। আগামী এক কিংবা দুই দিনের মধ্যেই আম এসে পৌঁছানোর কথা। যেদিন আম আসবে, সেদিনই আম ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় ১২ বছর ধরে আম পাঠানোর এই রীতি চালিয়ে আসছেন মমতা।

সূত্র জানায়, বাছাই করা লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হচ্ছে নয়াদিল্লি এবং ঢাকার উদ্দেশ্যে। বাক্সের ওপর ট্যাগ লাইন হিসাবে লেখা থাকছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে শুভেচ্ছা।

গত বছরও বাংলাদেশে এসেছিল মমতার আম উপহার। প্রত্যুত্তরে ২৬০টি বাক্সে প্রায় এক হাজার কেজি বাংলাদেশের প্রখ্যাত হাড়িভাঙা আম মোদি ও মমতার জন্য পাঠিয়ে দিয়েছিলে ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

মোদিকে-হাসিনাকে আম পাঠাচ্ছেন,মমতা

আপডেট সময় ০১:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩