ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে বিভিন্ন মসজিদে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় সিটি গ্রুপ ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়লেন ক্যারোলাইন লিভিট চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬৩১ জনের

মে মাসে সারাদেশে সড়কপথে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৫০০টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬৩১ জনের। একই সময়ে আহত হয়েছেন ৬ হাজার ৫৩৬ জন।  সড়ক দুর্ঘটনা বেড়েছে ৪৯ শতাংশ

বুধবার (৭ জুন)  সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা প্রেরিত এক  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১ মে থেকে ৩০ মে পর্যন্ত ১ হাজার ৬২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১ হাজার ১৮৭ জন, নিহত ৫০ জন। ১ হাজার ৪৯৬টি ট্রাক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত ১ হাজার ৭৫২ এবং ৬২ জন নিহত হয়েছেন। ১ হাজার ৬০৫টি বাস দুর্ঘটনা ঘটেছে। এতে আহত ১ হাজার ৮৫৩ এবং নিহত হয়েছেন ২৬৩ জন। এ ছাড়া নসিমন-করিমনসহ অন্যান্য তিন চাকার বাহনে ১ হাজার ৩৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ এবং নিহত হয়েছেন ২৫৬ জন।

এতে আরও বলা হয়, ১ থেকে ৩০ মে পর্যন্ত ৫২টি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৯৭ জন, নিহত ১১ জন। এ সময় ৪১টি রেল দুর্ঘটনা ঘটে। এতে আহত ৫৮ এবং নিহত হয়েছেন ২১ জন। তবে মে মাসে আকাশপথে কোনো দুর্ঘটনা ঘটেনি।

দেশের ২২টি জাতীয় দৈনিক, ২০টি টেলিভিশন, আঞ্চলিক ও স্থানীয় ৮৮টি নিউজ পোর্টাল, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬৩১ জনের

আপডেট সময় ০১:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩