ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা

তীব্র গরমে এবার দাখিল স্তরের মাদরাসাও বন্ধ ঘোষণা

চলমান তীব্র দাবদাহের কারণে মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন দেশের দাখিল স্তরের সব মাদরাসা বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ থাকবে।

বুধবার (৭ জুন) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন সই সংবলিত এক বিজ্ঞপ্তিতে বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের দাখিল পর্যায়ের সব মাদরাসা বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে, রবিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চার দিন বন্ধ রাখার ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

তীব্র দাবদাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা। এ ছাড়া যেসব দাখিল মাদরাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

তীব্র গরমে এবার দাখিল স্তরের মাদরাসাও বন্ধ ঘোষণা

আপডেট সময় ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩