ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমুর বক্তব্য ব্যক্তিগত : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত। বুধবার, ৭ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হাছান মাহমুদ বলেন, আমুর বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলেও হয়নি।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা যদি সংলাপে ডাকে আমরা যাবো।

মঙ্গলবার, ৬ জুন রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্ততায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।

বুধবার, ৭ জুন সকালেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে সংলাপ বা আলোচনার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, বিদেশিদের মধ্যস্থতা করতে হবে। বিদেশিরা নয়, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। সংকটের একমাত্র সমাধান সংবিধান।

একইদিনে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তথা গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই। সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি বলেন, জনগণের ক্ষমতায় চলতে হয় বলে আওয়ামী লীগ বিশ্বাস করে। জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তাই সংলাপের বিকল্প কিছু নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমুর বক্তব্য ব্যক্তিগত : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩