ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা

তাপ কমাতে কাজ শুরু করেছেন চিফ হিট অফিসার বুশরা

দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির মধ্য দিয়ে কাজ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বুশরা আফরিন সাংবাদিকদের বলেন, আমার মূল টার্গেট তাপমাত্রা কমবে এমন পদক্ষেপ নেওয়া। গাছগুলো বড় হলে তাপমাত্রা, অক্সিজেনসহ নানাদিক থেকে আমরা উপকৃত হবো। আমরা জানি রাতারাতি সব পরিবর্তন হবে না। এসব গাছ আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দেবে। যত গাছ লাগাতে পারবো, ততটা নিরাপদ হবে এই ঢাকা শহর।

নানান পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা বৃক্ষরোপণ ছাড়াও নানান পদক্ষেপ গ্রহণ করেছি, যা আমরা এখনও অফিসিয়ালি রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার এমন নানান পরিকল্পনা আমাদের আছে। তবে আমরা যেমন পরিকল্পনা গ্রহণ করেছি তাতে করে আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

তিনি বলেন, মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি। এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে আমাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

তাপ কমাতে কাজ শুরু করেছেন চিফ হিট অফিসার বুশরা

আপডেট সময় ০১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩