সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

দুই হাসপাতালের নির্মাণ প্রকল্পের ৪৩ কোটি টাকা ‘লুটপাট’

জাল স্বাক্ষরে সরকারি দুই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ প্রকল্পের ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন এবং সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের কাজে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা নির্মাণ প্রকল্প পরিচালক ও আয়ন-ব্যয়ন কর্মকর্তার স্বাক্ষরে ভুয়া বিল প্রস্তুত করে সরকারি অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছে। প্রথম মামলায় গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্প থেকে ২১ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৫১২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্প থেকে ২১ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৯০৩ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

দুই হাসপাতালের নির্মাণ প্রকল্পের ৪৩ কোটি টাকা ‘লুটপাট’

আপডেট সময় ০৫:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২