সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ডাব পাড়া নিয়ে একজনকে ‍কুপিয়ে হত্যার অভিযোগ

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় বাড়ির সীমানা নিয়ে বিরোধীয় জমির নারকেল গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইদের হামলায় শ্যাম বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যাম বিশ্বাস কাউলিবেড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটরা গ্রামের বাসিন্দা মৃত রাজেশ্বর বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী ও ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, খাটরা গ্রামের মৃত রাজেশ্বর বিশ্বাসের ছেলে শ্যাম বিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষ আপন চাচা নিখিলেশ্বর বিশ্বাস (৪৮) ও অপর চাচা মৃত ব্রজেশ্বর বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাসের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা সংক্রান্ত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুর একটার দিকে বাড়ির সীমানার একটি নারকেল গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে শ্যাম বিশ্বাসের সঙ্গে তার চাচা নিখিলেশ্বর বিশ্বাস ও চাচাতো ভাই বিকাশ বিশ্বাসের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে শ্যাম বিশ্বাস (৪০) ও তার মা মিনতী রানী বিশ্বাসকে (৬০) এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শ্যাম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

শ্যাম বিশ্বাসের মা মিনতী রানী বিশ্বাস বলেন, আমাদের গাছের ডাব পাড়তে উঠেছিল আমার ছেলে শ্যাম। এ সময় আমার ছোট দেবর নিখিলেশ্বর বিশ্বাস (৫০) ও মেজো দেবরের ছেলে বিকাশ বিশ্বাস (৩০) সহ দুই পরিবারের লোকজন আমার ছেলে ও আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। হাসপাতালে আনার পর আমার ছেলে মারা যায়। আমি ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। শ্যামের দুটি ছেলে ছোট। ওদের কী হবে?

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা অনিক ভৌমিক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শ্যাম বিশ্বাসের মৃত্যু হয়। মিনতী রানী বিশ্বাসের শরীরে কোপের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১ মে) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ডাব পাড়া নিয়ে একজনকে ‍কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬