জামালপুরে ধ্বংস করা হলো দুই ইটভাটার চিমনি, আটক ২

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ১০:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

জামালপুরে অভিযান পরিচলনা করে দুই ইটভাটার চিমনি ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানাসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি ও গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস। এ সময় গোবিন্দপুর এলাকার জিরন ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ধ্বংস করা হয়। জিরন ব্রিকসে অভিযান পরিচালনার সময় ওই ব্রিকসের মালিক বাবুর মা রুজিনা বেগম র‌্যাবের গাড়িতে হামলা করেন। এ সময় তিনি ব্রিকসে থাকা ইট দিয়ে র‌্যাবের একটি গাড়ির কাঁচ ভেঙে ফেলেন। পরে তাকে আটক করে পুলিশ। একই সময় সরকারি কাজে বাধা দেওয়ায় মাহফুজ হাসান সুজন নামে আরেক ব্যক্তিকেও আটক করা হয়। পরে সন্ধ্যার দিকে পিঙ্গলহাটি এলাকার যমুনা ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্রিকসের মালিকপক্ষের কাউকে না পেয়ে চিমনি ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তর।

অভিযান শেষে সুকুমার দাস বলেন, দুটি ইটভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জামালপুর সদর উপজেলায় অবস্থিত চারটি ব্রিকসের চিমনি নিষিদ্ধ ঘোষিত। আইনানুগভাবে নিষিদ্ধ ঘোষিত এই ব্রিকসগুলোর মধ্যে দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছি। দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে একটিকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং চিমনি ভেঙে দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকপক্ষের কাউকে না পেয়ে চিমনি ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে- সে বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস।

অভিযান চলাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ধ্বংস করা হলো দুই ইটভাটার চিমনি, আটক ২

আপডেট সময় ১০:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬