রাজধানীর খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়া ৭৪ নম্বর ওয়ার্ডে টিসিবির ডিলার মেসার্স আলীনগর ট্রেডার্স এবং এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ জাহাঙ্গীরকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নানা অভিযোগের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সরকার কর্তৃক নিম্নআয়ের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে বরাদ্দকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিকভাবে বিতরণ না করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে।
সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে দেশের দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রা সহজ করতে ভর্তুকিমূল্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, কিছু অসাধু ডিলার এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার আশায় নির্ধারিত উপকারভোগীদের বঞ্চিত করে অবৈধভাবে পণ্য বিক্রি করছে। এলাকাবাসীর দাবি, এটি শুধু অনিয়ম নয়, বরং গরিব মানুষের মৌলিক অধিকার হরণের শামিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মার্চ দুপুর ১২টা ৫৫ মিনিটে একটি অটোরিকশার মাধ্যমে অন্য এক ডিলারের কাছ থেকে বিভিন্ন টিসিবি পণ্য বস্তা ও কার্টনে করে এনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ গণমাধ্যমের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি গণমাধ্যমকে জানান, “আমরা এলাকায় বসবাস করি, অনেক কিছু চোখে দেখি ও কানে শুনি। কিন্তু ভয়ে মুখ খুলতে পারি না। যদি বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়, তাহলে প্রশাসনের নজরে আসবে এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত হবে।” নিন্ম আয়ের জনগণ উপকৃত হবে
এলাকাবাসীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি বিরাজমান ভয়ে অনেকেই মুখ খুলতে না রাজি এবং সত্য কথা বললে সাধারণ জনগণের উপর নানা ধরনের চাপ ও হয়রানি চলে আসার সম্ভাবনা রয়েছে যদিও এই অভিযোগগুলো সরাসরি গণমাধ্যমের নিকট প্রমাণিত নয়, তবে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে এলাকাবাসীর মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—‘মেসার্স আলীনগর ট্রেডার্স’ নামে আদৌ কোনো বৈধ লাইসেন্স ও অনুমোদন রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয়দের দাবি, ডিলারের দৃশ্যমান কোনো কন্টাক্ট নম্বর বা মোবাইল নম্বর না থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে লাইসেন্সের বৈধতা যাচাই জরুরি বলে মনে করছেন তারা।
মেসার্স আলীনগর ট্রেডার্সের বৈধ লাইসেন্স ও আনুষঙ্গিক কাগজপত্র থাকলেও, মোহাম্মদ জাহাঙ্গীর সরকার নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, বিষয়টি দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক।
এলাকাবাসীর মতে, “মানুষ কতটা নিষ্ঠুর হলে গরিব-দুঃখী মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী আত্মসাৎ করতে পারে? যারা এসব কাজ করছে, তারা মানবিকতার সীমা অতিক্রম করেছে।”
এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং টিসিবি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঘটনাস্থল পরিদর্শন ও ভিডিও তথ্য সংগ্রহ করেছেন
সংবাদ শিরোনাম ::
খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া ৭৪ নম্বর ওয়ার্ডে টিসিবি ডিলারকে ঘিরে অভিযোগের পাহাড়—মেসার্স আলীনগর ট্রেডার্সের বিরুদ্ধে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ
-
ক্রাইম রিপোর্টার: এমডি রবিউল ইসলাম - আপডেট সময় ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- ৫১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























