ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

কোয়ার্টার ফাইনালে যাদের সাথে খেলবে ব্রাজিল

ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল হার দিয়ে শুরু করেছিল তাদের বিশ্বকাপ মিশন। তবে সেটাই শেষ হার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিদের। টানা তিন ম্যাচ জিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন ব্রাজিল।

প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হারের পর গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা ছিল এই পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিকের জালে গুনে গুনে ৬-০ গোল দিয়ে আশা বাঁচিয়ে রাখে সেলেসাওরা। এরপর নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করে তারা।

সর্বশেষ শেষ ষোলোয় লড়াইয়ে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আন্দ্রে সান্তোসরা। অন্যদিকে, ফেবারিট হিসেবে খেলতে নেমে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্বাগতিক আর্জেন্টিনা। গ্রুপপর্বে টানা তিন জয়ের পর সেরা ষোলো ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ছন্দ ধরে রাখতে পারেনি জুনিয়র আলবিসেলেস্তেরা।

এদিকে, কোয়ার্টার ফাইনালে সেলেসাও যুবারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইসরায়েলকে। যাদের ভিসা দেওয়া নিয়ে গড়িমসি করায় ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে আর্জেন্টিনায় নিয়ে আসা হয়।

শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় আর্জেন্টিনার এস্তাদিও সান জুয়ানে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

কোয়ার্টার ফাইনালে যাদের সাথে খেলবে ব্রাজিল

আপডেট সময় ০২:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩