ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি সালমান ভাটারায় আটক

রাজধানীর ভাটারা এলাকা থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ধর্ষণ মামলার এজাহার নামী পলাতক আসামি সালমানকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর নাম সালমান শাহ (২৪)। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র। ঘটনার পর থেকে সালমান বিভিন্ন জায়গায় পালিয়ে জীবনযাপন করে আসছিল।

আজ সকালে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আজ শনিবার সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সালমান শাহ (২৪)কে আটক করতে সক্ষম হয়।

ফারজানা হক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ২০২২ সালের ১৭ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। সে ওই মামলার পলাতক আসামী। মামলার পর থেকে সে নেত্রকোনা, ময়মনসিংহ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি সালমান ভাটারায় আটক

আপডেট সময় ০২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩