ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

গুচ্ছ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটে তথা বিজ্ঞান অনুষদে মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। এ ইউনিটে আসন প্রতি লড়বে ১৭ জন ভর্তিচ্ছু।

গুচ্ছ ভুক্ত পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে মোট ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের আসন বিন্যাস করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রসহ আটটি উপকেন্দ্রে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন খন্দকার মনিরুজ্জামান বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। কোনো গ্যাপ রাখিনি কোথাও। আশা করি শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আগামীকালই শেষ পরীক্ষা। সকল কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

গুচ্ছ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আপডেট সময় ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩