ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাংবাদিকতা গ্র্যাজুয়েট হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, যিনি সাংবাদিকতা করবেন, তাঁকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে অথবা সাংবাদিকতায় ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শুক্রবার (২ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ আচরণবিধি ও তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম জানান, প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটা বেইজ তৈরির হচ্ছে। দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসক ও বিভিন্ন গণমাধ্যম সম্পাদকদের চিঠি দেয়া হয়েছে। এর মধ্যে ২২টি জেলার সাংবাদিকদের তালিকা পাওয়া গেছে। সারা দেশের সাংবাদিকদের তালিকা সময় সাপেক্ষ হলেও এ প্রক্রিয়ায় প্রকৃত সাংবাদিকেরা বেরিয়ে আসবেন বলে এসব কথা বলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাওঁ এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. মাসুদ খাঁন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, জেলা তথ্য অফিসার অহেদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক খোলা কাগজ জেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, দৈনিক সকালের সময় জমশেদ আলী ও দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন

সাংবাদিকতা গ্র্যাজুয়েট হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আপডেট সময় ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩