ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আবুল বাশারকে ঘিরে নানা অভিযোগ ক্যাডার-নন-ক্যাডার দ্বন্দ্বে ১৪ বছর ধরে অচলাবস্থা গণপূর্তে এনবিআর সদস্য মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বেনামে বন্ড প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে: গোলাম পরওয়ার নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে সংস্কার, জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং: স্বরাষ্ট্রমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

রোববার জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামীকাল রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এ অধিবেশন তিন থেকে পাঁচ কার্যদিবস চলতে পারে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।

গত ৩০ জুন বাজেট অধিবেশন শেষ হয়। ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন। ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়।

৩০ জুন এ বাজেট সংসদে পাস করা হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০টি। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে চারটি বিল পাস হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আবুল বাশারকে ঘিরে নানা অভিযোগ

রোববার জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু

আপডেট সময় ০৯:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২