ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

বুধবার (৩১ মে) নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। অবশ্য যেখানে এই ভূমিকম্প আঘাত হেনেছে তার বেশিরভাগই জনবসতিহীন দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে, যার বেশিরভাগই জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের খবর দিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানায়,বুধবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি।

কাছের বড় শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বলেন, সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে বা অবকাঠামোর ক্ষতি হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

আপডেট সময় ১২:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩