ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

মাদারীপুরে ছিনতাইকারী গ্রেফতারের দাবিতে মস্তফাপুর বাজার সমিতির মানববন্ধন

মাদারীপুরে প্রতাপ বিশ্বাস (৪০) নামের এক মাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ব্যবসায়ী। গত শুক্রবার (২৬ মে) দুপুরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে রোববার দুপুরে মানববন্ধন করেছে মস্তফাপুর বাজার সমিতি ও ব্যবসায়ীরা। এসময় উপস্থিত ছিলেন মস্তফাপুর বাজার সমিতির সভাপতি সোহরাব হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মাতুব্বর ও অঅন্যান্যরা। ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,  সদর উপজেলার মস্তফাপুর বাজারে দীর্ঘদিন ধরে মাছ বিক্রি করে আসছিলেন মাছ ব্যবসায়ী প্রতাপ বিশ্বাস। কিছুদিন আগে তার কাছ থেকে দেড় হাজার টাকার মাছ নিয়ে টাকা না দিয়ে চলে যায় পেয়ারপুর ইউনিয়নের মস্তফা হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার। এদিকে প্রতাপ মাছ বিক্রির পাওনা টাকা চাইলে গত শুক্রবার দুপুরে তাকে বাজারের পাশে ডেকে নিয়ে যায় রাজিব। পরে তার গলায় ছুরি ঠেকিয়ে মারধর করে সাথে থাকা মাছ বিক্রির ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
ভুক্তভোগী প্রতাপ বিশ্বাস বলেন, আমি দূর থেকে এখানে এসে মাছ বিক্রি করি। রুবেল আমার কাছ থেকে টাকা না দিয়েই মাছ নিয়ে যায়। পরে আমি পাওনা টাকা চাইলে ডেকে নিয়ে মারধর করে। একপর্যায়ে গলায় ছুরি ঠেকিয়ে আমার মাছ বিক্রির সব টাকা নিয়ে যায়। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আইনের কাছে একটাই দাবী দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিচ্ছি। ভুক্তভোগী থানায় মামলা দিলে আমরা মামলা নিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করবো।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

মাদারীপুরে ছিনতাইকারী গ্রেফতারের দাবিতে মস্তফাপুর বাজার সমিতির মানববন্ধন

আপডেট সময় ০৪:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩