ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

ধেয়ে আসছে মহাশক্তিশালী সুপার টাইফুন ‘মাওয়ার’

ফিলিপাইনের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন মাওয়ার। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ২০২৩ সালে যতগুলো টাইফুন সংঘটিত হয়েছে, এগুলোর মধ্যে মাওয়ার সবচেয়ে শক্তিশালী। এটি শনিবার ক্যাটাগরি-৫ টাইফুনে রূপ নেয়।

প্রশান্তীয় অঞ্চলে প্রবেশের পর ফিলিপাইনের কর্তৃপক্ষ টাইফুনটির নাম দিয়েছে বেটি। বর্তমানে টাইফুনটি ২৭০ কিলোমিটার গতির শক্তি সঞ্চার করছে।

শনিবার (২৭ মে) সর্বশেষ আপডেটে ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘টাইফুনটি শক্তি ধরে রেখেছে’ এবং এটি উত্তরদিকে ক্রম অগ্রসরমান রয়েছে।

আরও পড়ুন: “নেই নেই” নাই কোথায়?

জাপানের আবহাওয়া অ্যাসোসিয়েশন মাওয়ারকে বিধ্বংসী টাইফুন হিসেবে অভিহিত করেছে। তারা জানিয়েছে, টাইফুনটির গতিবেগ ঘণ্টায় ১৯৪ কিলোমিটার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু ২০২৩ সাল নয়, ২০২২ সালেও যত টাইফুন সংঘটিত হয়েছে সেগুলোর চেয়েও শক্তিশালী মাওয়ার।

এদিকে টাইফুনটি শক্তি সঞ্চার করার আগে কিছুটা দুর্বল হয়ে বুধবার গুয়ামের পাশ দিয়ে আসে। এটির প্রভাবে গুয়ামে প্রচণ্ড বৃষ্টিপাত এবং গাড়ি উড়ে যাওয়া ও গাছপালা উপড়ে যাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাইফুনটির প্রভাবে গুয়াম দ্বীপের ৫২ হাজার বাসিন্দার প্রায় সবাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। যদিও এটির আঘাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

ধেয়ে আসছে মহাশক্তিশালী সুপার টাইফুন ‘মাওয়ার’

আপডেট সময় ০৪:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩