ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

আদার ঝাঁজে অসহায় ক্রেতা

এক মাস আগেও আদা ২০০ থেকে ২২০ টাকায় কেনা গেলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। হঠাৎ করে আদার দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে ভোক্তারা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, এক মাসের ব্যবধানে আদার দাম ৬৬ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। বছরের ব্যবধানে বেড়েছে ২০৯ দশমিক ৫২ শতাংশ। পাল্লা দিয়ে বেড়েছে দেশি আদার দামও।

এদিকে, ঢাকার যাত্রাবাড়ী, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বাজার ঘুরে দেখা গেছে, প্রকারভেদে আদা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা জানান, লম্বা সময় ধরে চীন থেকে আদার আমদানি কমেছে। সম্প্রতি চীনেই আদার উৎপাদন কমে যাওয়ায় রপ্তানি কমিয়ে দিয়েছে দেশটি। এ ছাড়া চীনা আদার বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি কমিয়েছেন আমদানিকারকরাও।

ব্যবসায়ীদের অনেকে মনে করেন, কোরবানির ঈদের মৌসুমে আদার চাহিদা বহুগুণ বেড়ে যায়। এ সুযোগে কোরবানির ঈদকে সামনে রেখে আদার দাম অতিরিক্ত বাড়িয়ে বড় অংকের মুনাফা করছে আদার সিন্ডিকেট চক্র।

এ বিষয়ে এক ক্রেতা বলেন, গত বছরেও ১০০ টাকার আশপাশে আদা কিনতে পেরেছি। কিন্তু এখন কিনতে হচ্ছে ৪০০ টাকা করে। এটা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

আদার ঝাঁজে অসহায় ক্রেতা

আপডেট সময় ০১:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩