ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

জায়েদা খাতুনের বাসার সামনে কর্মী-সমর্থকদের ভিড় বাড়ছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিক বেসরকারি ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে থাকার খবরে তার বাসভবনের সামনে কর্মী ও সমর্থকদের ভিড় বাড়ছে। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সাবেক মেয়র ও জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমের সমর্থকরা দলে দলে মিছিল নিয়ে এসে ভিড় করছেন। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

অন্যদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বিরাজ করছে সুনসান নীরবতা। সামান্য কিছু কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। সিনিয়র কোন নেতাকে কার্যালয়ে দেখা যায়নি।

এদিকে, ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৩০টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ১টার দিকে এ ফল জানানো হয়। এতে দেখা যায়, নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২ হাজার ২৫ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৭৩ ভোট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

জায়েদা খাতুনের বাসার সামনে কর্মী-সমর্থকদের ভিড় বাড়ছে

আপডেট সময় ০১:২৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩