ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

নাটোরের সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা ও ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা ভূমি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন।

এসময় ৬০জন ভূমিহীনের মাঝে দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহমুদা খাতুন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে কানুনগো রেজাউল করিম, প্রধান সহকারী নাজনীন নীলা, সার্ভেয়ার আমিনুর রহমান, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রতিদিন গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, খাল উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন

সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

আপডেট সময় ০৬:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩