সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার ৯২৪ মে) দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে বিজিবি  প্রধান এই বাহিনীর অপারেশনাল কার্যক্রমসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় দেশের সীমান্ত রক্ষায় বিজিবির দায়িত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স নীতি’ নিয়ে কাজ করার নির্দেশ দেন বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই আধাসামরিক বাহিনীকে।

সামনে জাতীয় নির্বাচন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ”নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যেকোনো ধরনের অনুপ্রবেশ বন্ধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে।”

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির আহ্বান

আপডেট সময় ০৫:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩