সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ভোলার গ্যাস ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

সদ্য ঘোষিত দেশের ২৯তম গ্যাস ক্ষেত্র ভোলার ইলিশা-১ গ্যাস ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে বাপেক্স। সোমবার, ২২ মে রাত থেকে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে দুই/তিন দিন। এরপর খুব শিগগির আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে। এ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে নিশ্চিত হয়েছে বাপেক্স। এখানে মোট মজুদের পরিমাণ ২০০ বিসিএফ বা তার একটু বেশি।

প্রতিদিন ২০ মিলিয়ন বা তার চেয়ে কম বেশি উত্তোলন করা হলেও তা চলবে প্রায় ২৬ বছর।

বাপেক্সের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসে ভাসছে দ্বীপজেলা ভোলা। ভূ-তাত্ত্বিক জরিপে একের পর এক গ্যাসের সন্ধান মিলছে। এখন পর্যন্ত তিনটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। যার সূত্র ধরেই নয়টি কূপ খনন হয়েছে। প্রত্যেক কূপেই সফলভাবে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলেছে। আরও পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। শুধু তাই নয়, নতুন আরও একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হতে পারে এ জেলায়। সেটি হলে কূপ খননের সংখ্যা আরও বাড়বে। এছাড়াও চরফ্যাশন ও মনপুরায় গ্যাসের সম্ভাবনা যাচাই করতে জরিপ করবে বাপেক্স।

বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, নতুন ক্ষেত্রের গ্যাস উৎপাদন শুরু করা হয়েছে, এটি চলবে আরও দুই/তিন দিন। আরও নতুন পাঁচটি কূপ খননের অনুমোদন হয়েছে। এর মধ্যে শাহবাজপুরে দুটি গ্যাস ক্ষেত্র, ভোলা নর্থ দুটি ও ইলিশায় একটি। আরও গ্যাস অনুসন্ধানে জরিপ করবে বাপেক্স।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ভোলার গ্যাস ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

আপডেট সময় ০১:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩